এবার কম্পিউটারে ডার্ক মোড নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৫৯  
২০২০ সালের শুরুতেই অ্যান্ড্রয়েড ও আইওএস বিটা ভার্সানে ডার্ক মোড নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। যদিও স্মার্টফোন স্টেবেল ভার্সানে এখনও এই ফিচার পৌঁছায়নি। সম্প্রতি WABetaInfo ওয়েবসাইটে জানানো হয়েছে এবার ডেক্সটপ ভার্সানেও ডার্ক মোড নিয়ে আসছে জনপ্রিয় এই মেসেজিং কোম্পানি। রিপোর্টে ডেক্সটপ ভার্সানে হোয়াটসঅ্যাপ ডার্ক মোডের এর একটি স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে। ওয়েববেটাইনফো ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, ডেক্সটপ ভার্সানের ডার্ক মোড ডেভেলপমেন্টের কাজ এখনও প্রাথমিক স্তরে রয়েছে। প্রায় এক বছরের বেশি সময় মোবাইল ভার্সানে ডার্ক মোডের কাজ চললেও এখনও স্টেবল আপডেটে এই ফিচার পৌঁছায়নি। তাই ডেক্সটপ ভার্সানে এই ফিচার পৌঁছতে এখনও অনেকটা সময় লাগতে পারে।